ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কিবোর্ড

কিবোর্ড

কিবোর্ডকে আজকাল সত্যিাই

খুব কালো মনে হয়,

অশুভ আর অভিশপ্ত লাগে;

গুঁড়ি গুঁড়ি সাদা হরফগুলো

যেন হায়েনার মতো হাসে।

তবু তাকে কোলে নিয়ে বসে থাকি,

রুটি-রুজির খাতিরে,

নিজেকে মনে হয় অন্ধ পিয়ানিস্ট,

দিনরাত বাজিয়ে যাচ্ছি নিঃসঙ্গ সুর।

আদতে তাতে বেজে চলে ঠক্ঠক্ ঠক্ঠক্,

কফিনে পেরেক ঠোকার শব্দে,

কবরে সারবেধে রাখা বাঁশের ফালির আওয়াজ তুলে,

লিখে যাচ্ছি কোনো প্রিয়দর্শিনীর মৃত্যুর নির্মোহ বার্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত