ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সত্যের রাজনীতি

সুজন আরিফ
সত্যের রাজনীতি

বিউগলের করুণ সুরে বিমর্ষ কফিনের চারপাশ

মর্মান্তিকভাবে লাশ হওয়া এককালের তুখোড় নেতা,

কী ভাবছেন এখন?

আপনি কি পুনরায় সত্যের রাজনীতিতে ফিরতে চান?

যদি জানতাম তবে জীবদ্দশাতেই

আপনার হাতে তুলে দিতাম একটি সশ্রদ্ধ গোলাপ।

জানেন, আপনার রেখে যাওয়া বয়সী আদর্শে

এখনই রক্ত ঝরছে, যদিও আমি কোনো গুলি খাইনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত