ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঝলসানো প্রেম

মো. আবুসালেহ সেকেন্দার
ঝলসানো প্রেম

খলিফাবাদে গোলাপ হাতে ছুটছে আলেকজান্ডার

চাঁদ বিজয়ী হিসেবে নাম লেখাবে আজ

উদভ্রান্ত পথিকেরা ক্লান্তির প্রশান্তি নিয়ে ফিরছে ঘরে

কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার।

আকাশে সমুদ্রে পাতালে জোছনার নেইকো দেখা

চারিদিকে নিশীথের অন্ধকার

নিরব ঝিঁঝিঁ পোকার দল

এ যেন সাত সমুদ্রের জল!

বেলী ড্যান্সে সুন্দরী গাছেরা ছুটছে আকাশে

জ্বোনাকি পোকার দল গুনগুনিয়ে গাইছে গান

ঝড়ো হওয়া বইছে পূবালী বাতাসে

দূর থেকে ভেসে আসছে গায়েবী আওয়াজ

‘হে বীর! হও আগুয়ান!

ভৈরব নদীর পানসিতে বাজছে অদৃশ্য রণডঙ্কা

ডিঙি নৌকায় কৈবর্ত্যদের বিপ্লবে বিদ্রোহী মাছের ঝাঁক

বাঘের গর্জন নেই কোথাও তবুও ছুটছে হরিণীর দল

হঠাৎ আলোর ঝলকানিতে এ যেন জান্নাতুল আদন।

চারিদিকে জোছনার প্লাবনে ভাঙছে নদীর বাঁধ

অন্ধকারে আকাশ, আলোকিত ভৈরব

প্রেম নদীর প্রবল স্রোতে কোথাও নেই শ্বাপদ

অন্তরালে উদ্ভাসিত সত্য জবান-

‘নিশানায় ম্লান পূর্ণীমার চাঁদ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত