ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইন্দ্রজাল

হানিফ রুবেল
ইন্দ্রজাল

অপেক্ষা প্রবণ- শুধু একবার ডাক দিলেই

সায়ান্নের সাঁঝে ঝেড়ে ফেলে দিয়ে আসব

নিঃসীম শূন্যতার আকাশ।

প্রমের স্বরলিপিতে নাগবল্লী

পূষ্প সম্ভারের মাঝখানে বসে

অমেয় ছায়া হয়ে যাবে তোমার নামে।

নিবিষ্ট মনের চৌদিকে

আমার অব্যাক্ত কথা পৃথিবীর রাগমালার সম্মুখে দাঁড়িয়ে

মাথানুয়ে বলবে-

আমার শূন্য পথে এসেছে আরাধ্য সুন্দর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত