ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কবিতারা মরেছে কবেই

লিপন মুস্তাফিজ
কবিতারা মরেছে কবেই

আমার বাবা কবিতা লিখতেন।

কবিতায় তিনি মানুষের কথা বলতেন।

কবিতায় তিনি প্রকৃতির ক্ষয়ের কথা বলতেন।

নদীর কথা বলতেন।

পাহাড়ের উচ্ছ্বাসে অচল থেকেছেন।

সমুদ্রের গর্জনকে বলতেন শ্লোগান।

বলতেন তারা আর্তনাদ করছে, আর্তচিৎকার করছে।

আমার বাবা কবিতা লিখতেন।

কবিতায় তিনি নর-নারীর কথা বলতেন,

প্রেমের কথা বলতেন।

আমার বাবা জেলে গিয়েছিলেন।

জেলারের কষ্ট, পুলিশের ক্ষত, জল্লাদের কষ্টের

কথা কবিতায় লিখতেন।

আমার বাবা কবিতা লিখতেন।

বাবার কোনো কলম ছিল না, দোয়াত ছিল না

আমার বাবা কবিতা লিখতেন।

সেই কবিতা শুধু আমি আর আমার বাবা বুঝতাম।

আমি কবিতা লিখি। আমি শুধুই কবিতা লিখি।

আমরা কবিতা লিখি। আমরাই কবিতা লিখি।

আমাদের দিয়ে লেখানো হয়।

কবিতা মরেছে বেশ আগে।

জেলখানায় কবিতা মরে পচে গন্ধ ছড়াচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত