ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পথিক

আদ্যনাথ ঘোষ
পথিক

যদিও ধানের ক্ষেত থেকে উঠে আসে বাঁচার আলো,

তবে কেনো মনের ভেতর হুহু করে কেঁদে ওঠে,

মোকামের ঘর। দূর থেকে দেখা যায় আবছা ছায়া,

কাছে এলে ফেটে পড়ে সেইখানে দেহ, মন, রূপ, রস, মোহ।

সে কি কোনো মায়ার পাখি, নাকি কোনো বিরহের ছায়া,

মনের বোতাম খুলে উড়ে এসেজুড়ে বসে,

জীবনের কোনো এক চৈতি রাতের আলো জ্বলা জোনাকির সাথে।

হয়তো ক্ষেতের আল ধরে হেঁটে চলে সে যে,

সবুজের আলোভরা ঘ্রাণের নেশায়,

চৈতালী ফসলের সাথে, মনভোলা কোনো এক পথিক সেজে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত