ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মেঘের এপিটাফ

জসীম উদ্দীন মুহম্মদ
মেঘের এপিটাফ

শরতের নীল আকাশটা যেন একটা শূন্য অ্যাকুরিয়াম

যেখানে মেঘগুলো সাদা জেলিফিশের মতোন ভাসছে

তারা কোনো টাপুর টুপুর বৃষ্টি আনে না

আনে শুধু মরীচিকার ধূসর প্রতিধ্বনি।

রাতের শিউলি গাছটা দেয়ালের ক্যানভাসে ছবি আঁকে

যেখানে কোনো ফুল নেই, শুধু ফুলের ছায়ারা কথা বলে

আমি ব্রহ্মপুত্রের কাছে গিয়ে জলের নাম জানতে চাই

সে আমাকে ডিজিটাল শব্দে উত্তর দেয়, সময় শেষ!

মাঠের পর মাঠ কাশফুলগুলো আকাশে ডানা মেলে

আর আমরা মানুষরা এসব মাটিতে দাঁড়িয়ে দেখি

শরৎ আসলে এখন এক প্রাগৈতিহাসিক কালের আলো

আকাশে আকাশে ভেসে বেড়ানো মেঘের এপিটাফ!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত