ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জীবনের গল্প

মোর্শেদা মৌ
জীবনের গল্প

নৈঃশব্দ্যে নিঃস্ব হয়ে যায় জীবনের গল্প

নীরবে তাকিয়ে দেখি প্রস্থানের পদচিহ্ন,

অন্তরাত্মা কেঁপে ওঠে প্রলয়ঙ্কারী কম্পনে

কোনো এক অস্পৃশ্য শাসন করে সময়।

ভার বইতে দিশাহারা ক্লান্ত পথিক ঝিমোয়

গন্তব্যের চূড়ান্তে এখনো অনেক পথ বাকি,

সিদ্ধান্তহীনতায় ভুগছে মনস্তাত্ত্বিক ডাক্তার

এলোমেলো কাব্যের বর্ণ গুলো অগ্নিপোড়া।

নিয়তির খণ্ডাংশ নষ্টের চূড়ান্ত পর্যায়ে

স্বপ্নগুলো ন্যুব্জ করে অস্তিত্ব সংকটে,

পাপ-পূণ্যের হিসাব কষে কিংকর্তব্যবিমুঢ়

সুইসাইড নোটের তালিকায় জীবনের গল্প।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত