ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন দিনের খবর

সুজন আরিফ
নতুন দিনের খবর

শতবর্ষী বৃক্ষের মতো একাই বাজিয়ে যাই

এই বাংলার শৈশবের বাঁশী

যদিও কলঙ্কের কুনজরে আমারও বেড়া ওঠা

কেড়ে নিয়েছে সব বাঁশ বনের জোনাকি

হারিয়ে ফেলেছি নেফারতিতির সব জাদুকরী গান।

তবু পরিত্যক্ত ডাক বাক্সে অভিজাত চিঠিবহর

নতুন দিনের খবর হয়ে—

প্রত্যহ ফিরে আসি, তোমাদের ধ্যান রাজ্যে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত