ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মহার্ঘ সঙ্গত্যাগ

বজলুর রশীদ
মহার্ঘ সঙ্গত্যাগ

বিষণ্ণ প্রহরের কাছ থেকে

কৃত্রিম আলোর শাসনে মুগ্ধতা শিখেছি,

শিখেছি আঁধারের দুয়ারে ক্রমশ

আলোর জটিল গ্রন্থনা;

মহার্ঘ সঙ্গত্যাগ শিখিয়েছে

অনির্দিষ্ট গন্তব্য থেকে দূরে থাকা উচিত।

অস্থির দ্রোহের মুষ্ঠিবদ্ধ উচ্চারণ

ভবিষ্যতের সঞ্চারীতে এটাই বলে,

মানুষ হওয়ার রূপান্তর থেকে

পুনর্জন্মের পূর্ণতা শিখি

আর মগ্নপাঠে শিখে নেই

ভালো থাকার সমুদয় সূত্রাবলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত