ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যুবলীগের ঝটিকা মিছিল চার পুলিশ ক্লোজড

যুবলীগের ঝটিকা মিছিল চার পুলিশ ক্লোজড

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পুলিশের সামনে (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় এএসআইসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়ি চালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও কনস্টেবল মোরশেদুল ইসলাম। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, উক্ত মহাসড়কে বুধবার ভোরে পুলিশের পিকআপ ভ্যানের সামনে (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় মিছিলটি যাওয়ার সময় পাশের লেন দিয়ে বিপরীত দিকে পুলিশের একটি পিকআপ যাচ্ছে এবং মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামার হমকি দেয়। এ সময় কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ তদন্তের স্বার্থে পিকআপে থাকা ওই ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ক্লোজড এর নির্দেশ দেন পুলিশ সুপার মহোদয় এবং তাদেরকে রাতেই পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে মহাসড়কের মিছিলের পর ওইদিন রাতে অভিযান চালিয়ে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার লিটন শেখ, ইউনুস আলী নিশাত , চক কোবদাসপাড়া মহল্লার চাঁন শেখ ও কোরবান আলী। এ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত