
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই গ্রামের খোরশেদ আলমের ছেলে নজরুল ইসলাম, আমতৈল ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফালু মিয়া এবং সদর ইউনিয়নের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে শফিকুল । ভ্রাম্যমাণ আদালতের রায়ে নজরুল ইসলাম ও ফালু মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।