ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাপুরে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

মির্জাপুরে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত