ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হৈমন্তিক প্রেম

গোলাম রববানী
হৈমন্তিক প্রেম

আমি আমার প্রিয়জনের কাছে ভীষণ নষ্টমানুষ

এই এখানে বিন্দু পরিমাণও কষ্ট নেই আমার

প্রয়োজন প্রয়োজনকেই কাছে দূরে ছুড়তে পারে

বুকে টেনে নিয়েও পারে না বুকের ভেতর নিতে

দূরে ছুড়ে দিয়েও পারে না ছুড়তে অনেক দূরে

তুমি তোমার প্রিয়জনকে কেন হারাওনা অদূরে!

কিছু কিছু প্রেমিকা থাকে প্রেমিককে যত্ন করে

নিজের অজান্তে আওড়িয়ে যায় সেই পরকীয়া ঠেলে

দু'জন দু'জনকে চাইলে ভালোবাসার ঢেউয়ে ভাসে

ভালোবাসায় ভাসাভাসি থাকে, কূল-কিনারা না মেলে

এ এমনই এক সাগর যেখানে অথৈজল থাকে

শেষ হয়েও শেষ হয় না, ছোটগল্প নয়, জীবনগল্প বলে

আমার ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে সেই কবে

প্রেম হয়েছে কেবল বলি, এজলাসে কতকাল ধরে

এভাবেই রয়েছি দাঁড়িয়ে— বেহায়া নির্লজ্জ মন

ম্যাজিস্ট্রেট শুনিয়েছেন সুন্দর, ছুঁচোমন পাপিষ্ঠ দিল।

তোমার হেমন্তে সারাদিনমান হিম হিম শীতল হাওয়া

ঝরে ঝরে পড়ে কুয়াশা, এ কেমন বিন্দুজল!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত