ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা 'এলসেভিয়ার' যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ৭ জন গবেষক স্থান পেয়েছেন। বিশ্ব র‍্যাংক অনুযায়ী তালিকায় রয়েছেন ডচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে এ. এন. এম. আলমগীর (৬০,৬২৪তম), খান তৌহিদ ওসমান (৯৬,০৬৫তম), এস. এম. এ. কাওসার (১৫৪,৪০৮তম), এমরানুল কবির (২০৫,০৬৫তম), ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন (২০৮,১৭৯তম), এস. এম. শরীফুজ্জামান (৩১৩,৬২৯তম) এবং ড. মো. আতিয়ার রহমান (৩৬৭,৫২৫তম) অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত