ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুমিল্লায় ইপিজেডে ভূমিকম্পের সময় ৮০ নারী অজ্ঞান

কুমিল্লায় ইপিজেডে ভূমিকম্পের সময় ৮০ নারী অজ্ঞান

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০ জন নারী প্যানিক অ্যাটাকে জ্ঞান হারানোর খবর পাওয়া গেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হয়নি কেউ। তাদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতাল ও ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত