ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ছাত্রদল কর্মী হত্যায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

ছাত্রদল কর্মী হত্যায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী হত্যা মামলায় এজহারের প্রধান আসামি দেলোয়ার হোসেন দীলিপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দেলোয়ার হোসেন দীলিপ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। র‌্যাব সদস্যরা গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।

তাকে ঢাকার বাসাবো এলাকা থেকে র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে বাবুল নামে আরেক আসামিকেও গ্রেপ্তার করে র‌্যাব।

এরআগে, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেনকে (৩২) হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তাক বাদী হয়ে গত শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত