ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কৃষকদল নেতা হত্যার বিচার দাবি

কৃষকদল নেতা হত্যার বিচার দাবি

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কৃষকদল নেতা তরু মুন্সি হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত