ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমী মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান এর তত্ত্বাবধানে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই ও অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ। প্রতিযোগিতায় সাধারণ ক্যাটাগরিতে পৃথক তিনটি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি গ্রুপ নিয়ে মোট চারটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিশুরা বাংলার প্রকৃতি, স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ স্মৃতি সম্বলিত বিভিন্ন স্মৃতিসৌধ অঙ্কন করেন। বিজয়ীদের আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত