
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুস সালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম উপজেলার টানপাড়া এলাকার মৃত মো. আবদুস জব্বারের ছেলে।