ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজধানীর উপকন্ঠ সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে সাভার পৌর ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শান্ত ও ইমন মোল্লা। তারা দুজনই সাভার পৌর ডগরমোড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় ফেরার পথে প্রতিবেশী শান্ত ভুক্তভোগীর গতিরোধ করে ওড়না ছিনিয়ে নেয়। এ সময় ওড়না ফেরত নিতে গেলে তরুণীকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি বাড়ির দোতলায় নিয়ে যায় এবং সেখানে শান্ত ও ইমনসহ পাঁচ যুবক মিলে তরুণীকে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে এবং ঘটনাটি কাউকে জানালে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ছেড়ে দেয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই তরুণী শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে ভেঙে পড়েন। বিষয়টি বিষ্ময়কর দেখে পরিবারের সদস্যরা জানতে চাইলে তিনি বিস্তারিত খুলে বলেন। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা রবিবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত