ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আটক ৭

শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আটক ৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। গত বৃহস্পতিবার বিকালে এসআই মামুন হোসাইনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশিদ্রোন ইউনিয়ন এলাকার রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন ও সাগর বুনার্জী ওরফে বির্জুকে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

?পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও থানার পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার আরও ১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত