
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অতুলনীয় প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রতিটা অঙ্গনে মেধার স্বাক্ষর রেখেন। তিনি একজন শান্তি ও মানবতার কবি। সেইসঙ্গে তিনি মানবতাবাদী বিজ্ঞানমনোস্ক ও অসম্প্রদায়িক আধুনিক চেতনার মানুষ হিসেবেও বিশ্বেজুড়ে নন্দিত। কুঠিবা?ড়ি বাংলা?দে?শের সংস্কৃ?তি?তে অনন?্য জায়গা দখল ক?রে আছে। যেখানে বাঙালি এখনও তাদের নিজস্ব বাংলা ভাব ঐতিহ্য এবং সাংস্কৃতি খুজে পায়। সাম্প্রদায়িক বিভেদ ভূলে রবীন্দ্রনাথ আমাদের সততই অসম্প্রদায়িক হতে উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাদের সামাজিক বৈষম্য দূর করতে প্রেরণা যুগিয়েছেন। তাই একটি সংস্কৃতিবান্ধব ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রবীন্দ্রনাথ আমাদের সামনে সতত আলোকবর্তীকা হিসেবে দেদীপ্যমান।
গতকাল শুক্রবার বিকালে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শিরোনামে ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালির শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী আরও বলেন, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে কবিগুরু নিবিড়ভাবে মিশে আছেন তার রচিত এসো হে বৈশাখ গান দিয়েই বাংলা নববর্ষকে বরণ করা হয়। বাংলার রূপ-বৈচিত্র্য, প্রকৃতি, মানবজীবন সবকিছুকেই তিনি তার প্রতিভার আলোকে উদ্ভাসিক করেছেন। আজকের এই হানা-হানির অস্থির পৃথিবীতে রবীন্দ্রনাথের অসম্প্রদায়িক মানবতার শিক্ষা বড়ই প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, প্রত্নতত্ত্ব অ?ধিদপ্ত?রের অন্তর্ভুক্ত যত দর্শনীয় জায়গা আছে সেসব স্থানগু?লো?কে পর্যটন?কেন্দ্র হি?সে?বে গ?ড়ে তোলার জন?্য বর্তমান সরকার কাজ করছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত এমপি আফজাল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদণ্ডবিন-হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম বার প্রমুখ।
এর আগে বিশ্বকবি রচিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুচনা করা হয়। এদিকে তিনদিনের এই জন্ম উৎসবকে ঘিরে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের ভিরে মুখর এখন কুঠিবাড়ি প্রাঙ্গন। এবারের আয়োজনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও এবার কবির আঙিনায় বসেনি শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। দর্শনার্থীরা কিছুটা হলেও হতাশ হয়েছেন।
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অমিয় হাসান এসেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের এই কুঠিবাড়িতে। অমিয় বলেন, আমাদের ওখানেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ কবির স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। তবুও শিলাইদহের কুঠিবাড়িটি দেখার অনেকদিনের ইচ্ছে ছিল। তাই জন্মবার্ষিকী উপলক্ষে এসে দেখছি সাজসাজ রব। এখানকার পরিবেশ খুব সন্দর। দেখলেই মন ভরে যায়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠান মালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনা করা হয়। আর এই উৎসবকে নির্বিগ্ন করতে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।