ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুরাদনগরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মুরাদনগরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কুমিল্লার মুরাদনগরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৬৭টি কৃষি ও সেচ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সরঞ্জাম বিতরণ করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এই যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণকৃত সরঞ্জামের মধ্যে ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৯টি বেড প্ল্যান্টার এবং বিপুলসংখ্যক সেচ পাম্প ও মাড়াই যন্ত্র রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করাই সরকারের মূল লক্ষ্য। এই যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে।’ উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল এ কে এম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ২২টি ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানি ও সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে যন্ত্রপাতির চাবি ও সরঞ্জাম তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত