ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আশুলিয়ায় খাল খনন শুরু

আশুলিয়ায় খাল খনন শুরু

আশুলিয়ায় খাল খনন কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা ব্রিজের উত্তর পাশে মোহনপুর মৌজা থেকে দিয়াবাড়ি মৌজার লক্ষণ সেনের বাড়ি পর্যন্ত কাজীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটিসহ পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, খাল দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

যদি কেউ খাল দখল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সে যে দলের লোক হোক না কেন অপরাধীদের কোনো ছাড় নেই। এই কাজে কোনো বাধা-বিপত্তি আসলেও খাল খনন চলমান থাকবে বলেও বলেন তিনি।

এর আগে তিনি আশুলিয়ার গোকুলনগর এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত