ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনাগাজীতে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

সোনাগাজীতে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

ফেনীর সোনাগাজীতে নবাগত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জয় সেন যোগদান করেছেন। এর আগে তিনি নোয়াখালী জেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তিনি সদ্য বিদায়ী প্রকৌশলী মনির হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে এলজিইডি অফিসের আয়োজনে বিদায় বরণ অনুষ্ঠান শেষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। প্রকৌশলী জয় সেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১৩ ব্যাচের গ্র্যাজুয়েট। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। নবাগত উপজেলা এলজিইডি প্রকৌশলী জয় সেন এর সভাপতিত্বে বিদায় এবং বরণ অনুষ্ঠান উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি বাহার উল্লাহ বাহার, উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন, হিসাব রক্ষক বাবর উদ্দিন, বক্তব্য রাখেন কার্য সহকারী জাকির হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, জয়নাল আবেদীন, শুক দেব, উপজেলা এলজিইডির সিও আতাউর রহমান, ঠিকাদার, গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত