
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জান গ্রামে শিশু হৃদয়কে (৫) কুপিয়ে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ওই শিশুর চাচা হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়া। পুলিশ কৃষক সেজে সুনামগঞ্জের হাওর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বাংলাদেশকে জানান, উক্ত গ্রামে বাড়ি আঙ্গিনার জায়গা নিয়ে ফারুক সরদারের সঙ্গে তার ২ ভাই হামেদ সরদার ও পেশকার সরদারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১৬ এপ্রিল সকালে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ওই শিশুকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এ ঘটনার পর থেকে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে ২ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করেন। এ মামলায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের তথ্য ও অবস্থান শনাক্ত করা হয় এবং এ তথ্যর ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে উল্লেখিত এলাকায় ধান কাটার কৃষক সেজে পুলিশ তাদের গ্রেপ্তার করে।