
সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে ইতোপূর্বে যত গণভোট হয়েছে কোনো গণভোট বাতিল করা হয়নি তাহলে এই গণভোট বাতিল করা নিয়ে কেন ধুম্রজাল তৈরী করা হচ্ছে? বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এ কথা বলেন। গতকাল শনিবার উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশে স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।