ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অশান্ত পাহাড়, একমাসে তিন খুন

অশান্ত পাহাড়, একমাসে তিন খুন

গতকাল শনিবার উপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণকে (৪৯) গুলিতে হত্যা করা হয়েছে। রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা (৫০) লেত্তবাপকে) গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত জনপদ। শান্ত পাহাড়ের আবারও প্রতিধ্বনিত হচ্ছে অস্ত্রের গর্জন, যা জনমনে সৃষ্টি করেছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা। পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু পাহাড়ে এখন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভ্রাতৃত্বঘাতি সংঘাতের ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাসের ব্যবধানে জেলায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পাহাড়ের পার্বত্যচুক্তি-পরবর্তী স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

গতকাল শনিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়াব্রিজ এলাকার শুকনোছড়া গ্রামে উক্ত হত্যার ঘটনাটি ঘটেছে জানিয়ে বলেন, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণসহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাতযাপন করেন। সেখান থেকে গতকাল শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশে বের হওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা (তরুণ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে বলে তিনি জানান। অভিযোগ উঠেছে প্রসীত খীসার নেতৃত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই সশস্ত্র গ্রুপের মধ্যে প্রতিহিংসা, অধিপত্য লড়াইয়ে চাঁদাবাজির নিয়ন্ত্রণ এবং এলাকা দখল নিতে একক আধিপত্য প্রতিষ্ঠার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানিয়েছে, দীঘিনালা উপজেলার শুকনোছড়া গ্রামে শনিবার ভোরে সংঘটিত হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। নিহত হেগেরা চাকমা ওরফে তরুণ ছিলেন বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের বাসিন্দা এবং ইউপিডিএফের (প্রসীত) সশস্ত্র গ্রুপের একজন সক্রিয় সদস্য। ঘটনার পূর্ব রাতে হেগেরা ও তার এক সহযোগী শুকনোছড়া গ্রামের একটি সাধারণ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

কিন্তু শত্রু যে ছায়ার মতো তার পেছনে ছিল, তা তিনি বুঝতে পারেনি। ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে যখন তিনি দিনের সাংগঠনিক কাজ শুরু করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন, ঠিক তখনই ওৎ পেতে থাকা একদল দুস্কৃতিকারী তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। ঝাঁঝরা করে দেওয়া হয় তার পুরো শরীর। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত