ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

সুন্দরবনের বনদস্যুদের কাছ থেকে মুক্তিপণ দিয়ে খুলনার কয়রার ১৩ মৌয়ালী বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার বিকালে তারা বাড়িতে আসেন। মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালরা হলেন- কয়রার কাটাখালি গ্রামের মৃত নওশের গাজীর দুই ছেলে হারুন গাজী ও গফুর গাজী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব সরদারের ছেলে শহিদুল ইসলাম, হরিপদ সরকারের ছেলে পরিমল চন্দ্র সরকার, কাটাখালী গ্রামের মৃত সতিশ সরকারের ছেলে চরণ সরকার, মৃত শমসের গাজীর ছেলে মালিক গাজী, মৃত নওশের গাজীর ছেলে আফতাব আলী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত হাজরা মন্ডলের ছেলে খোকন মন্ডল, মৃত বরদা কান্ত মন্ডলের ছেলে মহানন্দ মন্ডল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে কালাম গাজী, মৃত মেসের গাজীর দুই ছেলে যথাক্রমে আলী গাজী ও খোদা বাক্স গাজী, কাটাখালি গ্রামের মৃত দেলোয়ার হোসেন গাজীর ছেলে হান্নান গাজী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত