ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। গত শনিবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সাধারণ চিকিৎসা সেবা, জরুরি বিভাগ এবং বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা ও কার্যকারিতার খোঁজ খবর নেন। তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে ডা. মাহবুবুর রহমান লিটন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান, তাদের চিকিৎসারও খোঁজখবর নেন এবং রোগীরা সরকারি ওষুধ ও সুযোগ-সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কি না তা সরাসরি রোগীদের কাছ থেকে শোনেন। পরিদর্শন শেষে হাসপাতাল সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম জিয়াউল হক বারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহমুদাল ইসলাম, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ। সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত