
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পে বিনামূল্যে অন্তত চার শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। পল্লী মঙ্গল কর্মসূচি (পিএসকে) এর উদ্যোগে বিনামূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা।