ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মাওনা শাখার উদ্যোগে অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায় ৫০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা দেন।

এ সময় প্রেসক্রিপশন, বিনামূল্যে ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসাইন এবং হেলথ মনিটরিং অফিসার ডা. মো. লিমন। ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন, মাওনা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত