ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

খাল খনন জনগণের জন্য

বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
খাল খনন জনগণের জন্য

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাল খনন কমসূচিতে কোনো অনিয়ম হওয়ার কথা না, অনিয়মের প্রশ্নই উঠে না অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাল খনন জনগনের জন্য করা হচ্ছে।

খাল খনন করা হচ্ছে পানি প্রবাহ যেন ঠিক থাকে, কৃষি কাজে সেচ দিতে সুবিধা হয়। এ কর্মসূচি আমাদের প্রয়াত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলে তারই ধারাবাহিকতায় আজকে জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা গাজীখালী নদীর সংযোগ হতে খাল খনন কার্যক্রম শুরু করলাম।

গতকাল সোমবার বিকাল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর সংযোগ হতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন কালে মন্ত্রী এ কথা বলেন।

খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহম্মেদ, জেলা জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য অ্যাড. এএফএম. নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত