ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

ঠাকুরগাঁওয়ে টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট বাজারে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সিডের ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট বাজারের ডিলার নাসিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।

কর্মশালায় দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। কর্মশালায় বক্তারা কৃষিখাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত