ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে আম পাকলেই পাড়া যাবে

চাঁপাইনবাবগঞ্জে আম পাকলেই পাড়া যাবে

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার জন্য গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কোনো নির্দিষ্ট সময়সীমা বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ থাকছে না। আম পরিপক্ব হলেই চাষিরা তা গাছ থেকে নামিয়ে বাজারজাত করতে পারবেন। আমের রাজধানীতে আম বাগানগুলোয় তিন দফায় গাছে মুকুল আসে। যেসব গাছে আগাম মুকুল আসে, সেসব গাছের আম আগেই পাকে। যদি গাছ থেকে আম নামানোর সময়সীমা নির্ধারণ করা হয়। তাহলে আগাম মুকুলের গাছগুলোয় আম পেকে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ম্যাংগো ক্যালেন্ডারের জন্য সে আমগুলো গাছ থেকে পাড়া সম্ভব হবে না। এজন্য চলতি মৌসুমেও ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করছে না জেলা প্রশাসন।

গত সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম বাজারজাতকরণ ও পরিবহন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, বিগত ৩ বছরের অভিজ্ঞতার আলোকে এ বছরও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোন ধরনের ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। অর্থাৎ যখন পরিপক্ব হবে, তখনই গাছ থেকে পাড়া যাবে আম। এ ব্যাপারে আমচাষিদের জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে। জেলার আমচাষিরা জানান, চাঁপাইনবাবগঞ্জে আম বাগানগুলোয় দফায় দফায় মুকুল আসে। যে গাছে আগে মুকুল আসে সে গাছের আম আগে পাকে। এক্ষেত্রে আম পাড়ার জন্য নির্দিষ্ট কোন সময়সীমা না থাকলে আমচাষি ও ব্যবসায়ী উভয়ে লাভবান হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়শনের সভাপতি মুনজের আলম মানিক বলেন, গাছ থেকে আম নামানোর জন্য নির্দিষ্ট কোন সময়সীমার প্রয়োজন নেই। চলতি মাসের শেষের দিকে গাছ থেকে আম নামানো যাবে।

সুতরাং জেলায় ম্যাংগো ক্যালেন্ডার না থাকুক। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, এবারও গাছ থেকে আম নামানো বা পাড়ার জন্য কোন সময়সীমা বা ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত