
নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। এসময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।