ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার : আটক ১

দুর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার : আটক ১

রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ি বাজার থেকে চুরি হওয়া ১২ লাখ টাকাসহ একজন চোরকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোর মাহফুজ আহম্মেদ (৩২) একই উপজেলার গোপিনাথপুর খাঁসখামার গ্রামের মাহাবুর রহমানের ছেলে। দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মাছ চাষী জাহাঙ্গীর আলম দুপুর সাড়ে ১২ টায় দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি দুপুর ১.১৫ মিনিটে তার নিজ বসতবাড়ির নিচ তলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতর টাকাগুলো রেখে গাড়ির লক লাগিয়ে বাসার ২য় তলায় প্রবেশ করেন। পরবর্তীতে দুপুর ২.৪৫ মিনিটে জাহাঙ্গীর আলম নিচ তলার গ্যারেজে গিয়ে দেখেন প্রাইভেটকারের বাম সাইডের দরজার গ্লাস ভাঙ্গা এবং ভেতরে রাখা নগদ ১২ লাখ টাকা নেই। পরে এই ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। যার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাঁচুবাড়ি বাজার হতে মঙ্গলবার রাতে অভিযুক্ত চোর মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহফুজ আহম্মেদ টাকা চুরির কথা স্বীকার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত