
দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারকে সভাপতি ও রোমান খন্দকারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার,
উপজেলা সমাজসেবা অফিসার ও স্থানীয় ক্রীড়াবিদ আলমগীর হোসেন।