ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নবীনগরে ট্রাক উল্টে গরুর মৃত্যু

নবীনগরে ট্রাক উল্টে গরুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-রাধিকা সড়কের ধনাশী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি গরুকে বাঁচাতে গিয়ে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি গরু সড়কে উঠে এলে সেটিকে বাঁচাতে চালক দ্রুত ব্রেক করেন।

এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনায় গরুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত