ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতীয় গলদা চিংড়ির রেণু জব্দ

ভারতীয় গলদা চিংড়ির রেণু জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে ১ কিলোমিটার সামনে মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

এ সময় সন্দেহজনক ২টি মাইক্রোবাস ও ১টি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে ককসিটের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গলদা চিংড়ি মাছের রেণু পোনা দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে চিংড়ির রেণু পোনাগুলো জব্দ করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

এ ব্যাপারে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত