ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য ‘ট্রেনিং সেশন অন ফায়ার সেফটি, আর্থকোয়েক অ্যান্ড হাই রাইজ বিল্ডিং সেফটি ম্যানেজম্যান্ট অ্যান্ড ডেমোনেস্টশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস পাবনা অফিসের ফায়ার স্টেশন অফিসার শফিউল ইসলাম ও ইন্সপেক্টর ফারুক আহমেদ।

প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, বেশিরভাগ সময় দুর্যোগের পূর্বাভাস আমরা জানতে পারি না। দুর্যোগ হঠাৎ করেই আসে। তাই সবসময়ই আমাদের দুর্যোগ মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে। প্রশিক্ষণ এক্ষেত্রে সচেতনা বাড়ায়। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করতে হবে। তিনি আশাপ্রকাশ করেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের জন্য নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলায় প্রশিক্ষণের আয়োজন করবেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, বিল্ডিং কোড সম্পর্কে আমাদের জানতে হবে। এ জন্য প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করে নাগরিকদের সচেতন করতে হবে। নাগরিকদের ভবন নির্মাণের সময় সমস্ত উপাদান সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত