ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকবিরোধী সমাবেশ

মাদকবিরোধী সমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নরোত্তমপুর ইউনিয়নের মোস্তফার হাপা সংলগ্ন মাঠে ‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে নরোত্তমপুর মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি শরীফ উল্লাহ মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান।

এসময় আরও অতিথি হিসেবে ছিলেন- বেগমগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার পাপেল রায়, এএসআই মশিউর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত