ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সঙ্গে মতবিনিময় করেছেন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও খবরের ভেতরের খবর জনগণের সামনে তুলে ধরবেন এটাই প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিঞা, সহ-সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন ও মো. সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক মো. রাজিব হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. সুজল খান, বিপ্রজিৎ বিশ্বাস, সালমান আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত