ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পুষ্টিবিষয়ক স্কুল ক্যাম্পেইন

পুষ্টিবিষয়ক স্কুল ক্যাম্পেইন

ময়মনসিংহের গফরগাঁওয়ের তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর মোট ১১০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপদ জোরদারকরণ প্রকল্প (বারটান-অংশ) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার দিনব্যাপী এ ক্যাম্পেইন বাস্তবায়িত হয়। বারটান নেত্রকোনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহীদুল হক ক্যাম্পেইনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের খাদ্য, পুষ্টি, খাবারের উপাদান, পুষ্টিকর খাবার, অস্বাস্থ্যকর খাবার, সুস্থ জীবনযাপনের ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত