ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

২০ কেজি গাঁজাসহ যুবক আটক

২০ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলার ২০ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন। গতকাল শুক্রবার দুপুর ১টায় সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাসি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক শরিফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেন্দ্রপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। কোস্ট গার্ড বেইস এর মিডিয়া কর্মকর্তা ল্যাফটেন্যান্ট কমান্ডার এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দুপুর ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ শরিফ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত