ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া সদর উপজেলায় হত্যা মামলায় আত্মগোপনে থাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মজমপুর গেট এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার সানোয়ার মোল্লা সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সানোয়ার মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইউসুফ শেখ হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ওই মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপনসংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাতে শহরের মজুমপুর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।

সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেলা সাড়ে ৩টার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারনামীয় আসামিরা তাকে দেখে ধাওয়া করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত