ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক মাদ্রাসার শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাটুরিয়া থেকে চামুটিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপা আক্তার সাটুরিয়া সদর ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকায় তার শ্বশুরবাড়ি। স্বামী সৌদি প্রবাসী হওয়ায় তিনি বাবার বাড়ি উপজেলার চামুটিয়া এলাকায় থাকে এবং স্থানীয় একটি ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার ১৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শিশু সন্তানের জন্য সাটুরিয়া বাজার থেকে ওষুধ কিনে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি যাওয়ার পথে হঠাৎ গলার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত