
বশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জার্নালিজম ফর সুন্দরবনস্ ফোরামণ্ডএর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সদস্য খালিদ আবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসনে মাসুদ, জিয়াউল হক, হাসান মামুন, প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফোরামের সদস্য হারিসুল ইসলাম।
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া সুন্দরবনকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সভা শেষে সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।