
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার এসএম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।
সধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন ৩ ভোট। (তবে শেষ সময়ে এসে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান)
সহ-সভাপতি দুটি পদে আরটিভি-র আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারীতে অছিকুজ্জামান নির্বাচিত হন। এছাড়া সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে এনটিভির মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনন্দ টিভির সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট। নির্বাহী সদস্য ৪টি পদে স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী একুশে টিভির রায়হান মুন্সী পেয়েছে ১১ ভোট।
এর আগে সকাল ১০ থেকে বেলা ১ পযর্ন্ত আনন্দ মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এসএম হুমায়ূন কবীর। তার অপর সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন, আমিনুল হাসান শাহীন, নুতন শেখ ও শরিফুল ইসলাম।